advertisement
advertisement

মাই প্রিন্সেস মাম্মি’ জন্মদিনে মা অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
মাই প্রিন্সেস মাম্মি’ জন্মদিনে মা অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা

advertisement
‘ধরলা পোস্ট বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ ১১ অক্টোবর। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জয়।
অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের ভালোবাসার প্রকাশ পেয়েছে। সেখানে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি’। সঙ্গে ছিল ভালোবাসার একগুচ্ছ ইমোজি। ছেলের এমন ভালোবাসাভরা শুভেচ্ছা জন্মদিনের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। নাচ শেখার সুবাদে একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
তবে ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর এই জুটির একের পর এক সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়। ধীরে ধীরে শাকিব-অপু জুটি হয়ে ওঠে ঢালিউডের দর্শকপ্রিয় জুটিগুলোর অন্যতম।
দীর্ঘ ক্যারিয়ারে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন অপু বিশ্বাস।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর